26 October 2026
গল্প

জীবনের উদ্দেশ্য..…?

রেদোয়ান আসিফ রিসান · প্রকাশ: 07 Sep 2026 · আপডেট: 26 Oct 2026 · 1 মিনিট পড়া · 72 ভিউ

জীবন শুধু শ্বাস নেওয়ার নাম নয়, এটা উদ্দেশ্য খুঁজে নেওয়ার এক অন্তহীন যাত্রা। আমরা সবাই ছুটছি, কিন্তু কোথায় যাবো, সেটাই হয়তো অজানা।

কেউ খোঁজে সুখ, কেউ খোঁজে শান্তি, কেউবা খোঁজে শুধু বেঁচে থাকার কারণ। কিন্তু আসলেই কি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আছে?

নাকি জীবন নিজেই এক উদ্দেশ্য?

হয়তো জীবনের অর্থই হলো নতুন কিছু খোঁজা, নতুন কিছু শেখা কিংবা নতুন স্বপ্ন দেখা।

হয়তো জীবন মানে কাউকে ভালোবাসা, কারও জন্য কিছু করে যাওয়া।

একদিন হয়তো আমরা এসবের উত্তর খুঁজে পাবো,

অথবা,

হয়তো উত্তর খোঁজাই আমাদের জীবনের আসল উদ্দেশ্য।

সম্পর্কিত লেখা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

একটি মন্তব্য লিখুন