27 October 2026
গল্প

বিশুদ্ধতম প্রেম বাবা মায়ের জন্য

রেদোয়ান আসিফ রিসান · প্রকাশ: 07 Sep 2026 · আপডেট: 27 Oct 2026 · 1 মিনিট পড়া · 44 ভিউ

বিশুদ্ধতম প্রেম বাবা মায়ের জন্য

মাঝে মাঝে মনে হয়, মহাবিশ্বের সবটুকু প্রেম আর বিশুদ্ধতম অর্ঘ্য কুড়িয়ে এনে প্রিয় বাবা-মায়ের চরণে সঁপে দিই। জীবনের প্রতিটি বাঁকে তাঁদের যে শাসন আর নীরব চোখের ভাষা, তার আড়ালে লুকিয়ে থাকে আমাদের ভালো রাখার এক অতলান্ত আকুতি। আমরা যখন বড় হওয়ার মিছে উল্লাসে মত্ত থাকি, তাঁরা তখন নিঃশব্দে নিজেদের বিলিয়ে দিয়ে আমাদের জীবনের মানে চিনিয়ে দেন। এই মমতার সমীকরণ শোধ করার সাধ্য কোনো মানুষের নেই—এ এক চিরন্তন ঋণের গল্প, যা কেবল হৃদয়ের গভীরে সযতনে বয়ে বেড়ানো যায়, কোনোভাবেই চুকানো যায় না।



~রেদোয়ান আসিফ রিসান

সম্পর্কিত লেখা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

একটি মন্তব্য লিখুন