তোমার জন্মের শুভক্ষণ—
বহুকাল পূর্বে কোনো এক স্নিগ্ধ প্রভাতে,
সৃষ্টিকর্তা তোমর নামে প্রদীপ জ্বালিয়েছিলেন এই ধরায়,
আর তার দীপ্তি এসে পড়েছিল আমার ধূসর পথচলায়।
তুমি এলে, আর বসন্তের প্রথম মঞ্জরির মতো
শান্ত হয়ে এলো আমার সমস্ত আকুলতা।
সময়ের আবর্তে বয়সের সংখ্যা বাড়ে মাত্র,
কিন্তু আমার কাছে তুমি সেই অপরিবর্তনীয় নীরব সুর—
যা প্রতিদিন আমায় নতুন করে বাঁচতে শেখায়।
শুভ জন্মদিন, আমার অলকানন্দা।
তোমার পথের প্রতিটি ধূলিকণা আলো হয়ে থাকুক
~রেদোয়ান আসিফ রিসান
১৯, অক্টোবর ২০২৬