26 October 2026
সংস্কৃতি

মা দিবস

রেদোয়ান আসিফ রিসান · প্রকাশ: 07 Sep 2026 · আপডেট: 26 Oct 2026 · 1 মিনিট পড়া · 83 ভিউ

মা_দিবস

"আম্মু"—

শব্দটি ছোটবেলায় প্রথম আধো আধো বুলি থেকে শুরু করে আজকের এ বয়স পর্যন্ত, এ একটি ডাকেই আমার সমস্ত পৃথিবী স্থির হয়ে যায়। অভিধানের পাতায় 'মা' শব্দটির অর্থ হয়তো খুব ছোট, কিন্তু এর গভীরতায় মিশে আছে এক অনন্ত প্রার্থনা আর নিঃস্বার্থ আশ্রয়ের ঘ্রাণ। জীবনের জটিল গোলকধাঁধায় যখনই খেই হারিয়ে ফেলি, তখনই মনে পড়ে আমার পেছনে একজোড়া অবিচল ছায়া আছে— আমার আম্মু।

​একজন নারী যখন 'মা' হয়ে ওঠেন, তখন তিনি আসলে নিজের স্বতন্ত্র সত্তা, ব্যক্তিগত আকাশ আর সবটুকু ক্লান্তি বিসর্জন দিয়ে গড়ে তোলেন একটি সম্পূর্ণ পৃথিবী; যার নাম পরিবার। তাঁর ত্যাগের কোনো বিজ্ঞাপন নেই, নেই কোনো ঢাকঢোল; আছে কেবল এক নিঃশব্দ মহিমা। এক প্রদীপের মতো নিজেকে তিলে তিলে পুড়িয়ে তিনি আমাদের জীবনকে করেছেন আলোকোজ্জ্বল।

​পৃথিবীর যাবতীয় সমৃদ্ধি আর প্রশান্তি তাঁদের জন্যই তোলা থাক, যাঁরা নিজেদের ক্ষয় করে আমাদের অস্তিত্বকে পূর্ণতা দিয়েছেন।

​মা দিবসের অশেষ ভালোবাসা।

আমার প্রতিটি নিশ্বাস আর অস্তিত্বের প্রতিটি স্পন্দনে কেবল তুমিই আছো, আম্মু।


~রেদোয়ান আসিফ রিসান।

সম্পর্কিত লেখা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

একটি মন্তব্য লিখুন