26 October 2026
উপন্যাস

যদি তুমি চাইতে (০৪)

রেদোয়ান আসিফ রিসান · প্রকাশ: 13 Sep 2026 · আপডেট: 26 Oct 2026 · 1 মিনিট পড়া · 94 ভিউ

যদি তুমি চাইতে (০৪)

ফুটপাতের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রাহিলের চোখ দুটো হঠাৎ করেই রাস্তার অন্যপাশে গিয়ে আটকে গেল। ক্যাফের গ্লাসডোর পেরিয়ে মাত্র কদম দশেক দূরেই দাঁড়িয়ে আছে ফাবিহা। তার পাশে পরিপাটি শার্ট পরা সেই মানুষটা—অজিত। অজিত গাড়িটির দরজা খুলে ফাবিহার জন্য অপেক্ষা করছে, আর ফাবিহা ম্লান অথচ বাধ্য এক হাসিমুখে সেই গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে।

দৃশ্যটা রাহিলের বুকের ভেতরটা এক মুহূর্তে শূন্য করে দিল। চোখের সামনে অজিতের সাথে ফাবিহাকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখে রাহিলের মাথার রক্ত যেন হঠাৎ করেই চড়ে গেল। একটা অদ্ভুত দমবন্ধ করা অনুভূতি তার গলা জড়িয়ে ধরল। ঠিক এই ক্যাফের সামনেই তো কত সন্ধ্যা ফাবিহার হাত ধরে কাটিয়ে দিয়েছিল সে! অথচ আজ সেই জায়গাটা, ফাবিহার হাতের আলতো ছোঁয়াটুকু অন্য কেউ কেড়ে নিয়েছে। ফাবিহার পরনে তখনো সেই গোলাপি কালারের থ্রিপিসটা, যা রাহিলের অনেক পছন্দের ছিল।

রাহিলের পা দুটো যেন রাস্তায় পেরেক দিয়েঁ গেঁথে গেল। সে নড়তেও পারল না, চোখ সরাতেও পারল না। বুকের ভেতরে জমা হওয়া সমস্ত অভিমান, যন্ত্রণা আর না-বলা কথাগুলো তখন ডালপালা মেলতে শুরু করেছে। চারপাশে অজস্র মানুষের কোলাহল, রিকশার জ্যাম আর সন্ধ্যার সোডিয়াম লাইটের হলদে আলো—সবকিছু যেন নিমেষে ঝাপসা হয়ে এল। রাহিলের মনে হলো, এই দৃশ্যটা শুধু তার একার নয়; পৃথিবীর প্রতিটি হেরে যাওয়া প্রেমিকের চিরন্তন এক গল্প।

পকেটের ভেতর রাহিলের ডান হাতটা কাঁপতে শুরু করল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ফুটপাতের একটা ল্যাম্পপোস্টের আড়ালে দাঁড়িয়ে রাহিল তার ফোনের নোটপ্যাডটা বের করল। চোখের সামনে ফাবিহার চলে যাওয়া গাড়িটার লাল টেইল লাইট দুটো যখন ধীরে   

সম্পর্কিত লেখা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

একটি মন্তব্য লিখুন